ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুখ্যাত ব্রুকলিন কারাগারে মাদুরো, খোঁজ নেই ফার্স্ট লেডির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০১:৩৫ পিএম

কুখ্যাত ব্রুকলিন কারাগারে মাদুরো, খোঁজ নেই ফার্স্ট লেডির
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের কুখ্যাত কারাগার ব্রুকলিনে নিয়ে যাওয়া হয়েছে। কারাগারটি এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য আলোচনায় এসেছিল। তবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বর্তমান অবস্থা বা তাকে কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র সময় শনিবার ভোরে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। সেখান থেকে হেলিকপ্টারে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নেওয়ার আগে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

আদালত সূত্র জানিয়েছে, মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে তাদের আদালতে তোলার সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

জানা গেছে, আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে ‘এমডিসি’ মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে।

নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এমডিসি। কারাগারটি বন্দিদের জন্য অত্যন্ত ‘ভয়ঙ্কর’ হিসেবেও পরিচিত। নোংরা পরিবেশ, চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার বহু অভিযোগ রয়েছে এই ডিটেনশন সেন্টারের বিরুদ্ধে।

হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা ভেনেজুয়েলার নেতাকে একটি করিডোরে নিয়ে যাচ্ছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শোবার ঘর থেকে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়।

এএন

Link copied!