ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এবার বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান হলে ৩২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৪৭ পিএম

এবার বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান হলে ৩২ লাখ

পরিবার গঠনে উৎসাহ দিতে এক অভিনব ঘোষণা দিয়েছেন দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান খালাফ আল হাবতুর। 

তার প্রতিষ্ঠানে কর্মরত সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা বিয়ের সিদ্ধান্ত নিলে তাদের জন্য ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সন্তান হলে দ্বিগুণ হবে অনুদান ঘোষণা অনুযায়ী, চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নারী বা পুরুষ বিয়ের পিঁড়িতে বসলে এই তাৎক্ষণিক আর্থিক সহায়তা পাবেন। 

তবে চমক এখানেই শেষ নয় বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তানের জন্ম হয়, তবে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ তখন সহায়তার পরিমাণ দাঁড়াবে ৩২ লাখ টাকায়।

সামাজিক ও জাতীয় দায়িত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খালাফ আল হাবতুর এই উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। 

তিনি বলেন, বিবাহ ও পরিবার গঠন কেবল একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। এর মাধ্যমেই একটি জাতি শক্তিশালী হয় এবং সমাজ দীর্ঘস্থায়ী হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, আরব আমিরাতের সরকার তরুণদের পারিবারিক জীবন শুরু করতে নিয়মিত সহায়তা দিচ্ছে। তবে নাগরিকদের বিয়ের হার বাড়াতে বেসরকারি খাতের পক্ষ থেকেও এমন বাস্তবমুখী উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখে পৌঁছেছে। তবে বিপুল এই জনসংখ্যার মধ্যে স্থানীয় আমিরাতি নাগরিকদের হার মাত্র ১৫ শতাংশের কাছাকাছি।

স্থানীয় নাগরিকদের সংখ্যা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি খাতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফেডারেল ও স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। খালাফ আল হাবতুরের এই ব্যক্তিগত উদ্যোগ সেই জাতীয় লক্ষ্যকেই আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে।

ইএইচ

Link copied!