ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০২:৫২ পিএম

ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, মার্কিন বি-১ এবং বি-২ যুদ্ধবিমানগুলো এই বিশেষ অভিযানে অংশ নেয়। তিনি বলেন, সহজভাবে বলতে গেলে, যেসব উৎস থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসার সম্ভাবনা ছিল, আমরা সেগুলোতে সরাসরি হামলা চালিয়েছি। ইরানের নৌবাহিনীর শক্তিশালী একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি।

তিনি আরও দাবি করেন যে, গত কয়েক দশক ধরে ইরান এই তিন সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তবে মার্কিন অভিযানের পর বর্তমানে সেখানে কোনো ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি নেই বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ‘অপারেশন রোরিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে ৫০ হাজারেরও বেশি সেনা এবং দুই শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। গত চার দিনে ইরানের প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!