ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ১১:১২ এএম

আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ শনিবার রাতে ইরানের ওপর এক বিশাল সামরিক অভিযানের পূর্বাভাস দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে আজ রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

আলজাজিরার বরাতে জানা গেছে যে মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে দাবি করেছেন স্কট বেসেন্ট। 

তিনি আরও জানান যে ইরান যেন আর হামলা চালাতে না পারে সেজন্য দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হচ্ছে।

সাক্ষাৎকারে স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে তিনি মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা জানান। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেএইচআর

Link copied!