ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এবার ইরানে হামলা চালাল আরব আমিরাত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৬:৪১ পিএম

এবার ইরানে হামলা চালাল আরব আমিরাত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে প্রথমবারের মতো দেশটির পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সূত্রের বরাত দিয়ে হামলার খবরটি নিশ্চিত করেছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

রোববারের এই হামলাকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইউএই’র প্রথম প্রতিশোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা শুরু করার পর তেহরান আরব আমিরাতসহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশকে লক্ষ্যবস্তু করে হামলা শুরু করে। ইউএই ইরানের হামলার প্রতিক্রিয়া জানাবে কি না তা নিয়ে আলোচনা চলছিল।
 
তবে হামলার বিষয়ে আরব আমিরাত বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
  
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়, ইউএই ইরানের মালিকানাধীন কয়েক বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করার বিষয়টি বিবেচনা করছে। এমন পদক্ষেপ নিলে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ইরানের সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
এদিকে রোববার  সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মোট চারজন নাগরিক নিহত হয়েছেন।
  
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘ইরানের নির্লজ্জ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে’ সংযুক্ত আরব আমিরাতে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।
 
মন্ত্রণালয় আরও জানায়, রোববার ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১৭টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র ও ১১৩টি ড্রোনকে বাধা দেয়া হয়েছে। আর একটি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন সমুদ্রে পড়েছে।

তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট

এএন

Link copied!