ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আইআরজিসির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৬:৪৫ পিএম

পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আইআরজিসির

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কঠোর অবস্থান জানালো ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে “পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত” তাদের লড়াই চলবে।

মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম-আল আম্বিয়া সদর দপ্তরের একজন শীর্ষ মুখপাত্র এই বার্তা দেন, যা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। তিনি জানান, দেশের অখণ্ডতা রক্ষায় ইরানি বাহিনী দৃঢ় ও প্রস্তুত, এবং চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।

যদিও ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি, বিশ্লেষকদের ধারণা এটি সম্ভাব্য আলোচনায় কোনও ছাড় না দেওয়ার কৌশলগত ইঙ্গিত।

সংঘাতের ২৫তম দিনেও পরিস্থিতি থামার কোনো লক্ষণ নেই। ইরান দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় দেশটির দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরিকল্পনা থেকে পাঁচ দিনের বিরতির ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, আলোচনার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা “ভালোভাবেই এগোচ্ছে”। তবে এই বক্তব্য নাকচ করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা বলছেন, যুদ্ধ বন্ধে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

এই অচলাবস্থার মধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব পক্ষ সম্মত হলে ইসলামাবাদ আলোচনার আয়োজন করতে প্রস্তুত। ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী পৃথকভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন।

সব মিলিয়ে, কূটনৈতিক তৎপরতা চললেও সামরিক অবস্থান আরও কঠোর হওয়ায় মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত থামার সম্ভাবনা আপাতত অনিশ্চিতই রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা, এএফপি

এএন

Link copied!