ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পর্যটক ভিসায় ইরানিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৬:৪০ পিএম

পর্যটক ভিসায় ইরানিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

ইরানের নাগরিকদের জন্য পর্যটক ভিসায় প্রবেশ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার এ তথ্য জানান। খবর সিএনএন'র।

তিনি বলেন, অস্থায়ী ভিসায় আসা ইরানিদের একটি অংশ নির্ধারিত সময় শেষে দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর মেয়াদ থাকবে ছয় মাস।

তবে সব ইরানি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। যাদের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে, কিংবা যাদের স্বামী-স্ত্রী বা সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন, তারা ভ্রমণের সুযোগ পাবেন।

মন্ত্রী টনি বার্ক বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার এই পদক্ষেপ নিচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিক অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য ভিজিটর ভিসা নিয়ে আছেন।

এর আগে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় দেয়। তবে পরে তাদের মধ্যে পাঁচজন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন।

এএন

Link copied!