ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’   

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০১:২৮ পিএম

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’   
মোজতবা খামেনি। ছবি সংগৃহীত

ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন। তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি পা বা উভয় পা-ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার ঘনিষ্ঠ মহলের তিনজন ব্যক্তির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা গেছে, হামলার পর মোজতবা খামেনির শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, তিনি এখনো চিকিৎসা নিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে মানসিকভাবে তিনি সম্পূর্ণ সচেতন এবং স্থিতিশীল রয়েছেন।

সূত্র আরও জানায়, শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মোজতবা খামেনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং চলমান যুদ্ধ পরিস্থিতি, পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত আছেন।

আজ শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন উচ্চপর্যায়ের আলোচনার প্রেক্ষাপটে মোজতবা খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

ঘনিষ্ঠ মহলের ভাষ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিস্তারিত চিত্র সামনে এসেছে। তবে রয়টার্স জানিয়েছে, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে বলা হয়েছিল, ২৮ ফেব্রুয়ারির ইসরায়েল ও মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর বড় ধরনের আঘাত আসে এবং সেখানেই মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে ওই সময়ের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তাও প্রকাশিত হয়নি।

এদিকে গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়েছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে তিনি একটি পা হারিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

এএন

Link copied!