ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনের আলোতেই ধরা দিল নতুন চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:১৮ পিএম

দিনের আলোতেই ধরা দিল নতুন চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটেছে দিনের আলোতেই দেখা গেছে জিলকদ মাসের নতুন চাঁদ। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের গণনা, পাশাপাশি সামনে এসেছে আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচি।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় নতুন চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। বিশ্লেষণে দেখা যায়, চাঁদের বয়স তখন ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি গবেষক দল এই বিরল মুহূর্তটি ধারণ করে। দলে কারিগরি সহায়তায় ছিলেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।

ঈদুল আজহার সম্ভাব্য সময়

এই চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্যে কোরবানির ঈদের সময় নির্ধারণের প্রাথমিক হিসাব শুরু হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে (বুধবার) হতে পারে। সেই হিসেবে আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।

দীর্ঘ ছুটির সম্ভাবনা

মধ্যপ্রাচ্যে সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা মিলিয়ে চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এবার ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা প্রবাসী ও স্থানীয়দের মধ্যে বাড়তি আনন্দের আবহ তৈরি করেছে।

তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি, চূড়ান্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সে অনুযায়ী বাংলাদেশে ২০২৬ সালের ঈদুল আজহা ২৮ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

এএন

Link copied!