ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ১১:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

শ্রিভপোর্ট পুলিশ প্রধান ওয়াইনি স্মিথ জানান, হামলাটি মূলত পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। বন্দুকধারীর এই নৃশংস হামলায় সব মিলিয়ে ১০ জন গুলিবিদ্ধ হয়, যাদের মধ্যে কয়েক শিশু হামলাকারীর আত্মীয় ছিল।

কর্তৃপক্ষ জানায়, তিনটি ভিন্ন স্থানে হামলা চালিয়ে সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করলে বোজিয়ার সিটির কাছে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। লুইজিয়ানা স্টেট পুলিশ নিশ্চিত করেছে যে, পুলিশের সঙ্গে এই সংঘর্ষে বন্দুকধারীও নিহত হয়েছে। তবে অভিযানে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ প্রধান স্মিথ এই ঘটনাকে ‘অত্যন্ত ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে বলেন, এমন হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখীন আমাদের আগে কখনো হতে হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার গভীরে পৌঁছাতে গোয়েন্দা সংস্থাকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে। তদন্তের স্বার্থে সাধারণ জনগণের কাছে থাকা যেকোনো ছবি, ভিডিও বা তথ্য পুলিশের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

পারিবারিক বিরোধ থেকে শুরু হওয়া এই মর্মান্তিক সহিংসতা আবারও যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি আরও খতিয়ে দেখছে।

জেএইচআর

Link copied!