ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১২:৪২ পিএম

যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ ইরানি তেল বেরিয়ে গেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক জ্বালানি ও শিপিং বিশ্লেষণ সংস্থা ভরটেক্সা। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত একাধিক ট্যাংকারের চলাচল শনাক্ত করা হলেও তারা নজরদারি এড়িয়ে গন্তব্যের দিকে অগ্রসর হতে সক্ষম হয়েছে।

ভরটেক্সার তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে মোট ৩৪টি ট্যাংকারের চলাচল রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৯টি ছিল বহির্গামী এবং ১৫টি আগত জাহাজ।

এর মধ্যে অন্তত ছয়টি বহির্গামী ট্যাংকারে ইরানি অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল বলে নিশ্চিত হওয়া গেছে, যার পরিমাণ প্রায় এক কোটি সাত লাখ ব্যারেল। বিশ্লেষকরা বলছেন, এই তেলগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া নজরদারি এড়িয়ে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করতে সক্ষম হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন অবরোধ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এই তেল শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পেরেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে ১৩ এপ্রিল থেকে ইরানের সব সমুদ্রবন্দর অবরুদ্ধ করার ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

এএন

Link copied!