ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৬:০৮ পিএম

গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার করলো ইরান

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে একাধিক অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ, যার উদ্ধৃতি দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

কেরমানশাহ প্রদেশে পরিচালিত অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের মধ্যে চারজনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে পৃথক অভিযানে ১১ জনকে আটক করা হয়। একই অভিযানে এক কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যা করার কথাও জানিয়েছে বাহিনীটি। এছাড়া আরেকটি পৃথক অভিযানে আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তেহরান কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে তা শত্রুপক্ষের কাছে সরবরাহ করছিলেন।

এম জি

Link copied!