ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
হেগসেথ

মার্কিন সেনাবাহিনীকে প্রতি বছর শান্তিতে নোবেল দেওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৫১ পিএম

মার্কিন সেনাবাহিনীকে প্রতি বছর শান্তিতে নোবেল দেওয়া উচিত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

শুক্রবার ২৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ব্রিফিং চলাকালীন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

প্রশ্নে বলা হয়েছিল, তিনি সম্প্রতি ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’ এর নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ করেছেন। ভবিষ্যতে কি এটি আবার পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব পিস’ রাখা হবে কি না, এমন প্রশ্ন করা হয়।

জবাবে হেগসেথ বলেন, এটি একটি ভালো প্রশ্ন। তিনি বলেন, ডিফেন্স থেকে ওয়ারে যাওয়ার পাশাপাশি আমাদের সবসময় শান্তি (পিস) নিয়েও প্রোঅ্যাকটিভ থাকতে হয়। আমাদের বাহিনীর সক্ষমতা অনুযায়ী যুদ্ধের ধরন নির্ধারণ করতে হয়।

তিনি আরও বলেন, তিনি জেনারেলদের কাছেও একই কথা বলেছেন সামরিক বাহিনীর ‘ইথোস’ নিয়ে এগিয়ে যেতে হবে, যা শুধু শব্দ নয় বরং বাস্তব চিন্তায় ধারণ করতে হবে।

হেগসেথ বলেন, যখন আপনি সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করেন, তখন তার অন্য পাশে শান্তি নিয়েও ভাবতে হয়। এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, একটি ভিডিওতে তিনি আগেও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ তারা শুধু দেশের নয়, বিশ্বের বহু মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে থাকে।

এম জি

Link copied!