ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বর্ণ ও রুপার দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৩৯ পিএম

স্বর্ণ ও রুপার দামে বড় পতন

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টরা উল্লেখ করেন, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২শ ১৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ২৩৩ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। গত ২৩ এপ্রিলও এই রুপার দাম ৩৫০ টাকা কমানো হয়েছিল।

বাজুস জানায়, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৫৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে। অন্যদিকে এ বছর রুপার দাম মোট ৩৬ বার সমন্বয় করা হয়েছে।

জেএইচআর

Link copied!