ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ইরান

হরমুজে মার্কিন বাহিনী ঢোকার চেষ্টা করলেই হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৮:৫০ পিএম

হরমুজে মার্কিন বাহিনী ঢোকার চেষ্টা করলেই হামলা

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি এ জলপথে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর শক্ত প্রতিরোধ ও হামলা চালানো হবে।

সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দাবি করেছে-হরমুজ প্রণালীর নিরাপত্তা সম্পূর্ণভাবে তাদের সামরিক বাহিনীর দায়িত্বে রয়েছে। ফলে এ অঞ্চলে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করতে হলে ইরানের বাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক।

ইরানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকেও সতর্ক করে বলা হয়েছে, ইরানের নিয়োজিত সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া যেন তারা এ পথে যাতায়াত না করে, যাতে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো যায়।

বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী-বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনারা-যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান উত্তেজনার কারণে যেসব নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে, সেগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। এই উদ্যোগকে তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিহিত করেছেন।

এম জি
 

Link copied!