ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আরাগচি 

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৬, ০৩:৪১ পিএম

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই 

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক বার্তায় বলেছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। তার মতে, সমস্যার স্থায়ী সমাধান সম্ভব কেবল সংলাপের মাধ্যমে, আর সে লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে চলছে।

আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে অন্য পক্ষ পরিস্থিতিকে ব্যবহার করে নতুন সংঘাত সৃষ্টি করতে পারে। একই ধরনের সতর্কবার্তা তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিও দিয়েছেন।

আরাগচি যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের সমালোচনা করে বলেন, এটি সংকট নিরসনের বদলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে পরিচালিত এই অভিযানে যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়।

এ ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ইরান দাবি করে, তারা মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের সাতটি দ্রুতগতির নৌযান ধ্বংস করেছে।

তবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এই দাবি অস্বীকার করে বলেছে, তাদের কোনো নৌযান ধ্বংস হয়নি।

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে, এমনকি দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’র মতো কঠিন পদক্ষেপও নেওয়া হতে পারে।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিপিং কোম্পানি মায়েরস্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তাদের একটি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করেছে। অন্যদিকে ইরান দাবি করেছে, গত রাতে এই পথে কোনো বাণিজ্যিক বা তেলবাহী জাহাজ চলাচল করেনি।

এম জি
 

Link copied!