ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে সহযোগিতা চাইল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৬, ০৮:৩৬ পিএম

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে সহযোগিতা চাইল দিল্লি

ভারতে ‘অবৈধ বাংলাদেশি’ রয়েছেন বলে দাবি করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় দেখতে হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি আরও জানান, বাংলাদেশে নাগরিকত্ব যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টিরও বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিজয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

এ ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশে কিছু ব্যক্তিকে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এম জি
 

Link copied!