ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিজয়ের প্রথম আদেশ

বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ ও নারী সুরক্ষায় বিশেষ বাহিনী গঠন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৩:৪৯ পিএম

বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ ও নারী সুরক্ষায় বিশেষ বাহিনী গঠন

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সরকারি দায়িত্বের কাজ শুরু করেছেন থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর প্রথম সরকারি আদেশেই তিনি জনগণের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। এর মধ্যে অন্যতম হলো আবাসিক গ্রাহকদের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা।

একই সঙ্গে নারীদের নিরাপত্তা জোরদার করতে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তিনি, যা রাজ্যজুড়ে নারী সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে বলে জানানো হয়েছে।

রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভার নয়জন সদস্যও একই দিনে শপথ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়, যার মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিজেপির রাজ্য পর্যায়ের নেতারাও ছিলেন।

তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে শুরুতে টিভিকে নেতৃত্বাধীন জোট পিছিয়ে ছিল। পরে একাধিক দলের সমর্থনে তারা সরকার গঠন করে বলে দাবি করা হয়। এই ঘটনাকে রাজ্য রাজনীতিতে একটি নতুন ধরনের জোট সরকারের সূচনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এম জি
 

Link copied!