ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৬:২৫ পিএম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের জন্য মস্কো আবারও প্রস্তুত। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরনের উদ্যোগ আবারও বাস্তবায়ন করা সম্ভব।

শনিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পুতিন উল্লেখ করেন, ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রাশিয়া অংশ নিয়েছিল, এবং এবারও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ইরান-সম্পর্কিত উত্তেজনা ও আলোচনা চলাকালে শুরুতে সংশ্লিষ্ট সব পক্ষ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং দাবি জানায়, ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এরপরই ইরানও কঠোর অবস্থান গ্রহণ করে বলে মন্তব্য করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট জানান, মস্কো এখনো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুতই চলমান উত্তেজনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এম জি

Link copied!