ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়াটি ‘লাইফ সাপোর্টে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ০৪:০০ এএম

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়াটি ‘লাইফ সাপোর্টে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতিকে ‘অত্যন্ত দুর্বল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, শান্তি প্রক্রিয়াটি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে এবং এর টিকে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ইরান যে প্রস্তাব পাঠিয়েছে, তা “নির্বোধের প্রস্তাব” এবং এটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ইরান সামরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের অবশিষ্ট সামর্থ্য খুব সহজেই ধ্বংস করা সম্ভব। ট্রাম্পের ভাষায়, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

তবে ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান আগে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত থাকলেও পরে অবস্থান পরিবর্তন করে। তিনি এটিকে চুক্তি প্রক্রিয়ার ভঙ্গুরতা হিসেবে উল্লেখ করেন।

ইরানি নেতৃত্বকে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ‘বড় কৌশলগত ভুল’। একই সঙ্গে তিনি দাবি করেন, সংঘাত শেষ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম কমে আসবে।

যদিও যুদ্ধবিরতি নিয়ে তিনি নেতিবাচক মন্তব্য করেন, ট্রাম্প একই সঙ্গে বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো পুরোপুরি শেষ হয়নি এবং চুক্তির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ইরান ট্রাম্প প্রশাসনের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে দেওয়া নিজেদের জবাবকে বাস্তবসম্মত হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: আল জাজিরা

এম জি

Link copied!