ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৮:৫৮ পিএম

ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার

ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। মঙ্গলবার মার্কিন সিনেটের এক শুনানিতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা এড কেস জানান, এই সংঘাতে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৩৯টি বিমান হারিয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা সংবাদ সংস্থা ‘দ্য ওয়ার জোন’-এর একটি প্রতিবেদনের বরাতে এড কেস জানান, প্রায় এক মাস আগে প্রকাশিত ওই তথ্যানুযায়ী, ইরানের সাথে সংঘাত চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। 

এর মধ্যে ৩৯টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের আকাশসীমার ভেতরে একটি অত্যাধুনিক ‘এফ-৩৫এ লাইটনিং ২’ যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়েছে এবং একটি ‘বোয়িং ই-৩ সেন্ট্রি’ বিমান ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। প্রায় পাঁচ সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।

যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।

বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সিনেটে মার্কিন ক্ষয়ক্ষতির এই চাঞ্চল্যকর তথ্য উঠে এল।

জেএইচআর

Link copied!