ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৯:০৩ পিএম

‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনি দেশটির সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি জাতীয় ইতিহাস ও প্রতিরোধের চেতনাকে শিল্প-সাহিত্যে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক প্রতিরোধ সংগ্রামকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে সংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার ‘হাকিম আবুল কাসেম ফেরদৌসী স্মরণ দিবস’ ও ‘ফার্সি ভাষা সংরক্ষণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। বার্তায় ফার্সি ভাষাকে ইরানের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়।

খামেনি বলেন, ফার্সি ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি ইরানি জাতির আত্মপরিচয়, ঐতিহ্য ও চিন্তার ধারক। এই ভাষা ও সাহিত্য ইরানি-ইসলামি সভ্যতার শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরে।

তিনি ইরানের সাম্প্রতিক যুদ্ধ ও প্রতিরোধের অভিজ্ঞতাকে মহাকবি ফেরদৌসীর ‘শাহনামা’র বীরত্বগাথার সঙ্গে তুলনা করেন। তার মতে, জাতির ঐক্য, স্বাধীনতা রক্ষা এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের মনোভাবই ইরানের মানুষের আসল শক্তি।

বাণীতে তিনি আরও বলেন, দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের দায়িত্ব এখন আরও বেড়েছে। শিল্পী ও লেখকদের উচিত জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের ইতিহাসকে সৃজনশীলভাবে তুলে ধরা, যাতে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে।

খামেনি দাবি করেন, বহির্বিশ্বের সাংস্কৃতিক প্রভাব ও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় ইরানকে আরও সচেতন হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় ভূমিকার মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় আরও দৃঢ় হবে।

উল্লেখ্য, ইরানে ফেরদৌসীকে ফার্সি ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয়। তার রচিত ‘শাহনামা’ বিশ্বসাহিত্যের অন্যতম বিখ্যাত মহাকাব্য।

জেএইচআর

Link copied!