ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতে রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৬, ১০:৫৮ এএম

ভারতে রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

ভারতের রাজস্থানের কোটার কাছে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে আগুন লাগলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, সকাল প্রায় ৫টা ১৫ মিনিটে বিক্রমগড় আলোত রেলস্টেশনের নিকটে ট্রেনটির বি-১ কোচে আগুনের সূত্রপাত হয়। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী অবস্থান করছিলেন।

আগুন লাগার পরপরই ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে নিরাপত্তার জন্য ওভারহেড বৈদ্যুতিক সংযোগ (ওএইচই) বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে যাত্রীদের নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়, যাতে তারা কোটাপর্যন্ত যাত্রা অব্যাহত রাখতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিচ্ছিন্ন কোচ থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে আকাশ ঢেকে ফেলছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গে রেললাইনের পাশের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোটায় পৌঁছানোর পর ট্রেনটির সঙ্গে অতিরিক্ত একটি কোচ যুক্ত করা হবে, যাতে স্বাভাবিক সক্ষমতায় যাত্রা চালানো সম্ভব হয়।

তবে কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রমের পর দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগের দিনও ভারতে আরেকটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচে আগুন লাগে। তবে সেটি প্ল্যাটফর্মে নেওয়ার সময় হওয়ায় সেখানে কোনো যাত্রী ছিলেন না।

এম জি
 

Link copied!