ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মমতা

ভয় দেখিয়ে বাংলা শাসন করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ১২:৫৩ পিএম

ভয় দেখিয়ে বাংলা শাসন করা যাবে না

পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর শুরু হওয়া উচ্ছেদ অভিযান ও তথাকথিত ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকে ভয়, দমন-পীড়ন কিংবা জোরজবরদস্তি দিয়ে শাসন করা সম্ভব নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সংস্কৃতি, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ঐতিহ্যে গড়ে ওঠা বাংলায় বুলডোজার শাসনের কোনো জায়গা নেই। রাজনৈতিক ক্ষমতার অহংকারে গরিব মানুষের ঘরবাড়ি, হকারদের দোকানপাট ও জীবিকা ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পার্ক সার্কাসে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা এবং হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই এই প্রতিক্রিয়া দেন সাবেক এই মুখ্যমন্ত্রী।

বিবৃতিতে তিনি আরও বলেন, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও নিম্নআয়ের পরিবারগুলো নিজেদের কষ্টার্জিত জীবনের ভিত্তি হারাচ্ছে। তিলজলা, পার্ক সার্কাস ও হাওড়া এলাকায় চলমান উচ্ছেদ অভিযান মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়িয়ে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপি সরকারের সমালোচনা করে মমতা বলেন, যে সরকার আগে উচ্ছেদ চালায় এবং পরে মানুষের কথা শোনার কথা বলে, তারা বাংলার মানবিক চেতনাকে বুঝতে ব্যর্থ। একটি রাজ্যের উন্নয়ন নির্ধারিত হয় দুর্বল মানুষের প্রতি আচরণ দিয়ে, কত দ্রুত তাদের সরিয়ে দেওয়া যায় তা দিয়ে নয়।

তবে নবান্নের অধীনে থাকা স্থানীয় প্রশাসনের দাবি, এসব উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ এবং অবৈধ দখলমুক্ত করতেই এগুলো পরিচালনা করা হচ্ছে।

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন। সরকার গঠনের দুই সপ্তাহের মধ্যেই রাজ্যজুড়ে অবৈধ দখলবিরোধী অভিযান শুরু হয়। এতে বহু মানুষ বসতভিটা ও জীবিকা হারানোর অভিযোগ তুলেছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এম জি

Link copied!