ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ভারতীয় হাইকোর্ট

গঙ্গায় আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেলা সনাতন ধর্মে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৩:০৪ পিএম

গঙ্গায় আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেলা সনাতন ধর্মে আঘাত

ভারতের এলাহাবাদ হাইকোর্ট বলেছে, পবিত্র গঙ্গা নদীতে আমিষ খাবারের বর্জ্য ফেলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। একইসঙ্গে বারাণসীতে গঙ্গার বুকে নৌকায় ইফতার আয়োজনের সময় মাংসের উচ্ছিষ্ট ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে পাঁচজনকে জামিন দিয়েছে আদালত।

বিচারপতি রাজীব লোচন শুক্লার একক বেঞ্চ জানায়, অভিযুক্তরা অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেছেন। জামিনের ক্ষেত্রে তাদের পূর্ববর্তী অপরাধ না থাকা ও দীর্ঘদিন কারাবাস বিবেচনায় নেওয়া হয়।

ঘটনাটি ঘটে গত ১৫ মার্চ, রমজান মাসে বারাণসীতে গঙ্গায় চলন্ত নৌকায় ইফতারের পর মাংসের বর্জ্য ফেলার অভিযোগ ওঠে। পরে স্থানীয় বিজেপি যুব মোর্চার সভাপতি রজত জয়সওয়াল থানায় এফআইআর করেন।

এরপর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে। গত ১ এপ্রিল নিম্ন আদালত জামিন নামঞ্জুর করলেও পরে হাইকোর্ট তিনজনকে আগেই জামিন দেয় এবং সর্বশেষ আরও পাঁচজনকে জামিন মঞ্জুর করল।

সূত্র: এনডিটিভি

এম জি

Link copied!