ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের মানতে হবে যেসব শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৪:৩৩ পিএম

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের মানতে হবে যেসব শর্ত

ভারতের নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশনায় আবেদনকারীদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা ২০০৯ সংশোধন করে এ নতুন শর্ত যুক্ত করেছে। সোমবার প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের আবেদন করার সময় সংশ্লিষ্ট তিন দেশের আবেদনকারীদের তাদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। এতে পাসপোর্ট বৈধ, মেয়াদোত্তীর্ণ বা বাতিল- সব ধরনের তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক।

সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর কাছে যদি নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকে, তবে তা জমা দেওয়ার বিষয়ে লিখিত ঘোষণা দিতে হবে। সক্রিয় পাসপোর্ট থাকলে সেটির নম্বর, ইস্যুর তারিখ, স্থান এবং মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করতে হবে।

এছাড়া নাগরিকত্ব অনুমোদনের পর ১৫ দিনের মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার প্রতিশ্রুতিও আবেদনকারীদের দিতে হবে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাসপোর্ট হস্তান্তরের বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

নতুন এই নিয়ম বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের আবেদনকারীদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত ও যাচাই-নির্ভর করেছে বলে মনে করা হচ্ছে।

এএন

Link copied!