আন্তর্জাতিক ডেস্ক
মে ২১, ২০২৬, ০৬:০৩ পিএম
ইরানকে ঘিরে চলমান সংকটের সমাধান শুধুমাত্র কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জাখারোভা বলেন, সংকট নিরসনের যেকোনো প্রচেষ্টায় ইরানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে মস্কো।
তিনি আরও জানান, ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইরানেরই রয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উত্তেজনাপূর্ণ বক্তব্য ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানায় রাশিয়া।
এম জি