ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদুল আজহার ছুটি একদিনে নামিয়ে আনলো পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৮:০৪ পিএম

ঈদুল আজহার ছুটি একদিনে নামিয়ে আনলো পশ্চিমবঙ্গ

ঈদুল আজহা উপলক্ষে পূর্বের দুই দিনের ছুটির সিদ্ধান্ত বদলে এক দিনের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগে জারি করা বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে ঈদ পালনের সম্ভাব্য তারিখ পরিবর্তিত হওয়ায় সেই সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে।

নবান্নের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার ঈদুল আজহা পালিত হবে ২৮ মে (বৃহস্পতিবার)। তাই ওই দিনই শুধুমাত্র সরকারি ছুটি থাকবে। এর ফলে আগের ঘোষিত ২৬ ও ২৭ মে’র ছুটি বাতিল করা হয়েছে এবং ওই দুই দিনকে সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।

২০২৫ সালের ২৭ নভেম্বর জারি করা ছুটির বিজ্ঞপ্তিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করা হয়। নির্দেশিকাটি পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পি কে মিশ্রের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে।

সূত্র অনুযায়ী, ঈদের তারিখ পরিবর্তনের কারণেই ছুটির দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এম জি

Link copied!