ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কূটনৈতিক আলোচনার পর ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৭, ২০২৬, ০২:৫৮ পিএম

কূটনৈতিক আলোচনার পর ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিলো ইরান

দীর্ঘদিনের কূটনৈতিক তৎপরতার পর ইরানে আটক থাকা ১০ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। ভারতীয় নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের জুলাই থেকে একটি তেলবাহী জাহাজসহ তারা ইরানে বন্দি ছিলেন।

ভারতের নৌপরিবহন অধিদপ্তর জানায়, মুক্তিপ্রাপ্ত নাবিকরা ‘এমভি হারবার ফিনিক্স’ নামের একটি জাহাজে দায়িত্ব পালন করছিলেন। গত বছর ইরানের জাস্ক বন্দরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটক করার পর ইরানি কর্তৃপক্ষ নাবিকদের গ্রেপ্তার করে কারাদণ্ড দেয়।

ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মুক্ত হওয়া নাবিকরা বর্তমানে নিরাপদে রয়েছেন এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সমন্বয় ও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে কী কারণে জাহাজটি আটক করা হয়েছিল বা কেন নাবিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আটক হওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি পালাউয়ের পতাকাবাহী ছিল।

এম জি

Link copied!