ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পাকিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৮ ‘সন্ত্রাসী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৩:১৮ পিএম

পাকিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৮ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় পৃথক দুই সন্ত্রাসবিরোধী অভিযানে মোট আটজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এসব অভিযান ছিল চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। পাকিস্তান এসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করছে।

পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা দেশটিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে ভারত শুরু থেকেই এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সেনাবাহিনী জানায়, ২৫ জুন খারান জেলায় সশস্ত্র ব্যক্তিদের অবস্থানের তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। ওই অভিযানে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয় বলে দাবি করা হয়েছে।

এর পরদিন ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআরের দাবি, সেখানে তীব্র গোলাগুলির পর পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

আইএসপিআর আরও জানায়, এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সেখানে আরও কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে অভিযান চলছে। একই সঙ্গে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, এ অভিযান বাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রতিফলন। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। তিনি আরও বলেন, দেশের শান্তির শত্রুদের সবক্ষেত্রেই কঠোরভাবে পরাজিত করা হবে।

সূত্র: ডন

এএন

Link copied!