ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী আমার প্রতি অতিরিক্ত আসক্ত 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০১:০৯ পিএম

ইতালির প্রধানমন্ত্রী আমার প্রতি অতিরিক্ত আসক্ত 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার প্রতি ‘অতিরিক্ত আসক্ত’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রুথ সোশ্যালে একটি এডিট করা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন’, যা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ট্রাম্পের পোস্ট করা ছবিতে মেলোনিকে তার দিকে হাসিমুখে তাকিয়ে থাকতে দেখা যায়। একই সময়ে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামাকে নিয়েও একটি বিকৃত ছবি পোস্ট করেন।

দুই নেতার এই বিরোধের সূত্রপাত গত সপ্তাহে। ট্রাম্প দাবি করেছিলেন, জি-সেভেন সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। এ বক্তব্যের প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন।

অন্যদিকে মেলোনি ট্রাম্পের দাবি সম্পূর্ণ মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘ইতালি এবং আমি কখনোই কারও কাছে ভিক্ষা বা অনুনয় করি না।’ পাশাপাশি তিনি জানান, তিনি আমেরিকার বিরোধী নন, তবে জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো আপস করবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করা এবং ইউরোপের জ্বালানি ও অভিবাসন নীতি নিয়ে মতপার্থক্যের জেরেই ট্রাম্প ও মেলোনির সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে।

সূত্র: এনডিটিভি

এম জি

Link copied!