ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ছয় দিনের বিরতির পর আজ শুরু হচ্ছে সংসদের মুলতবি অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৬, ০৭:২৭ এএম

ছয় দিনের বিরতির পর আজ শুরু হচ্ছে সংসদের মুলতবি অধিবেশন

টানা ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার বসছে জাতীয় সংসদের চলমান অধিবেশন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের মাধ্যমে অধিবেশন মুলতবি করা হয়েছিল। বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি অর্থ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনও সংসদের অনুমোদন লাভ করে। এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেট এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে অংশ নিয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজকের বৈঠকের কার্যসূচিতে পাঁচটি মন্ত্রণালয় ও একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো—পানি সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট দুটি নোটিশ নিয়েও সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এএন

Link copied!