ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৬, ০৭:৩৩ এএম

সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। জবাবে প্রধানমন্ত্রীও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!