ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০২:৩৭ পিএম

বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান
ছবি: এআই

বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ‘শেখ ইসা’-তে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে ঘাঁটির ভেতরে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভি।

প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে প্রতিরক্ষা সংশ্লিষ্টরা দাবি করছেন, ইরানের হামলায় ঘাঁটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এই ব্যবস্থার মূল নিয়ন্ত্রণ কেন্দ্র বা রাডার সিস্টেম ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত কয়েকটি লঞ্চারও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাডার নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় ওই এলাকায় মোতায়েন আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা।

ইরানের পক্ষ থেকে এই হামলাকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবি, এটি শুধু একটি সামরিক স্থাপনায় আঘাত নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক উপস্থিতির বিরুদ্ধে একটি বার্তাও।

বিশেষজ্ঞদের মতে, ইরান হামলায় অত্যাধুনিক ও নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যার মাধ্যমে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি, তবে স্যাটেলাইট ছবি সামনে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে সৌদি আরবসহ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দেশগুলো এই হামলার নিন্দা জানিয়েছে। তারা ঘটনাটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এএন

Link copied!