ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৭:৪৯ এএম

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬০ জনের বেশি দগ্ধ ও আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় রোববার (১২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা অনেকেই বের হতে পারেননি।

স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা রুয়ামকাটানিউ ফাউন্ডেশনের কর্মকর্তা আনওয়ুত ফো-আমপাই জানান, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। আহতদের অনেকের অবস্থাও গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে বিশাল আগুনের শিখা বেরিয়ে আসছে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় কয়েকজনকে আগুনে দগ্ধ অবস্থায় ছুটে যেতে দেখা যায়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংককের বিনোদনকেন্দ্রগুলোতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডগুলোর একটি হিসেবে এ ঘটনাকে বিবেচনা করা হচ্ছে।

এএন

Link copied!