ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাবার মৃত্যুর ৯ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৭:৪৭ এএম

বাবার মৃত্যুর ৯ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ওয়াকিল (১৮) নামে এক কলেজশিক্ষার্থী। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার বিকেলে চান্দিনা উপজেলার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াকিল দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের বাসিন্দা এবং দুয়ারিয়া এজিএস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি সম্প্রতি মারা যাওয়া জাকির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খালার বাড়িতে বেড়াতে গিয়ে বিকেলে ছাদে হাঁটাহাঁটির সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে যান ওয়াকিল। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মাত্র নয় দিন আগে ওয়াকিলের বাবা মারা গেছেন। একটি শোক সামলে ওঠার আগেই পরিবারের ওপর নেমে এলো আরেকটি বড় বিপর্যয়, যা পুরো এলাকাবাসীকেও শোকাহত করেছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!