ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৭:৪৩ এএম

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন। একদিনের এ সফরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকালে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে আসবেন।

সফরের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর। ফলে সফরটিকে রাজনৈতিক ও প্রশাসনিক—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এএন

Link copied!