ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুনিয়র অডিটরের মৌখিক পরীক্ষার সময়সূচি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৪, ২০২২, ০৪:৫২ পিএম

জুনিয়র অডিটরের মৌখিক পরীক্ষার সময়সূচি

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত জুনিয়র অডিটরের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র অডিটর পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

এ ছাড়া মৌখিক পরীক্ষার সময়সূচি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে খুদে বার্তায় জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এমসিকিউ ও লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

Link copied!