ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৫, ০৩:২৩ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

গত বছরের জুলাই–অগাস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, বিশেষ করে টিএসসিতে, শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের প্রকাশ। বহু শিক্ষার্থী মিষ্টি বিতরণ করে রায়কে স্বাগত জানান।

সোমবার দুপুরে রায় ঘোষণার আগেই টিএসসির পায়রা চত্বরে বড় পর্দা বসানোর উদ্যোগ নেয় ডাকসু। 

সকাল ১১টা থেকে বড় পর্দায় সরাসরি রায় দেখার সুযোগ পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার বিষয়টি নিশ্চিত করেন।

রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডও ঘোষণা করে ট্রাইব্যুনাল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে টিএসসি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা স্লোগান দেন, আলিঙ্গন বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করে রায়ের প্রতি সমর্থন জানান।

ইএইচ

Link copied!