ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ৪০ বিচারক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৯:৪৭ পিএম

সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ৪০ বিচারক

দেশের বিচার বিভাগের ৪০ জন জেলা ও দায়রা জজকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। জেলা ও দায়রা জজ পদে যোগদানের তারিখ থেকে পাঁচ বছর চাকরি পূর্ণ হওয়ায় তাঁদের এই পদোন্নতি ও নতুন বেতনক্রম প্রদান করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- এ এন এম মোরশেদ খান, আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, মো. আবদুল মজিদ, কনিকা বিশ্বাস, মোহাম্মদ সাদেকুর রহমান, মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সাইদুর রহমান গাজী, মেহেরুন্নেসা, জান্নাতুল ফেরদাউস চৌধুরী, মো. আবুল কাশেম, এজিএম আল মাসুদ, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, এ ই এম ইসমাইল হোসেন ও মো. তারিক মোর্শেদ সিদ্দিকী।

তালিকায় আরও রয়েছেন- মো. গোলাম আযম, মো. তহিদুল ইসলাম, ফেরদৌস আরা, মোহাম্মদ রেজাউল করিম, প্রদীপ কুমার রায়, শরীফ এ এম রেজা জাকের, মো. হায়দার আলী খোন্দকার, মোহা. বজলুর রহমান, মোহাম্মদ ওসমান হায়দার, এ এম জুলফিকার হায়াত, মোহাম্মদ সাইফুর রহমান, মো. রেজাউল করিম, মো. রাশেদ কবির, নুরুল আলম মোহাম্মদ লিপু ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া পদোন্নতি পেয়েছেন- মো. জিয়াউর রহমান, নাজমুল হক শ্যামল, এম এ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, এস এম জিললুর রহমান, মো. আয়েজ উদ্দিন, মোহা. রকিবুল ইসলাম, এস কে এম তোফায়েল হাসান এবং মাকসুদা পারভীন।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিচারকগণ তাঁদের নতুন পদে যোগদানের তারিখ থেকেই বর্ধিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। বিচার প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতেই নিয়মিত এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!