ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৃত্যুদণ্ডের রায় শুনেই ‘জয় বাংলা’ স্লোগান সাবেক পুলিশ সদস্যের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০২:২৪ পিএম

মৃত্যুদণ্ডের রায় শুনেই ‘জয় বাংলা’ স্লোগান সাবেক পুলিশ সদস্যের

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশ সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন রায় শোনার পর আদালতের চত্বরে “জয় বাংলা” স্লোগান দেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন।

মামলার একই রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ও দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে দণ্ডপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার মোট আসামি ৩০ জনের মধ্যে ছয়জন কারাগারে, ২৪ জন পলাতক। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। মামলার আনুষ্ঠানিক বিচার ২০২৫ সালের ২৭ আগস্ট শুরু হয় এবং যুক্তিতর্ক শেষে বিচারকরা রায় ঘোষণার অপেক্ষায় ছিলেন।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদ সৃষ্টি হয় এবং ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পরিবর্তন ঘটে।

এএন

Link copied!