ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৫:৫১ পিএম

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আদালত নতুন করে আগামী ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার নির্ধারিত তারিখে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা রমনা মডেল থানা পুলিশ তা দাখিল করতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পরবর্তী তারিখ হিসেবে ২৩ জুন নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের একটি ফ্ল্যাটে সালমান শাহর মৃত্যু হয়। সে সময় তিনি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয় ছিলেন এবং অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করা হয়। ওই সময় আদালত বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডি-কে দায়িত্ব দেয়।

পরবর্তীতে ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

এদিকে নতুন করে তদন্ত প্রতিবেদন জমা পেছানোয় দীর্ঘদিনের এই আলোচিত মামলাটি আবারও আলোচনায় এসেছে।

এএন

Link copied!