ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নতুন জুতা পরে পায়ে যন্ত্রণা হলে দ্রুত যা করবেন

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৫:৩১ পিএম

নতুন জুতা পরে পায়ে যন্ত্রণা হলে দ্রুত যা করবেন

নতুন জুতা পরার পর পায়ে যন্ত্রণা বা পায়ে  চোট লাগেনি এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। বিশেষ করে শৈশবে ঈদের পূর্বে নতুন জুতা কেনার পর ঈদের দিনগুলোতে হাটতে গিয়ে এমন অনেকবার আঁটসাঁট জুতার  কারণে পায়ে যন্ত্রণা অনুভব করতে হয়েছে। নতুন জুতার কারণে পায়ের গুড়ালি বা আঙুলেই  বেশি ব্যাথা অনুভব হয়।
 

আবার কখনো কখনো জুতা ও পায়ের ঘর্ষণে ত্বকে ফুসকুড়িও হয়। এমনটি ঘটলে যন্ত্রণা থেকে বাঁচতে দ্রুত কয়েকটি ঘরোয়া উপায় জেনে নেনÑ


টুথপেস্ট

পায়ের ক্ষতর স্থানে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। অবশ্যই সাদা পেস্ট ব্যবহার করবেন। এতে মেন্থল, হাইড্রোজেন পারক্সাইড ও বেকিং সোডা আছে।

আক্রান্ত স্থানে পেস্ট লাগিয়ে আধা ঘণ্টা মিনিটের জন্য থাকতে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখেবেন রাতারাতি পায়ের যন্ত্রণা কমে যাবে।

আইস থেরাপি

শরীরের যে কোনো ব্যথায় আইস থেরাপি বেশ ভালো কাজ করে। জুতার কারণে পায়ে যন্ত্রণা হলে আইস কিউব একটি কাপড়ে মুড়িয়ে সেঁক নিন। দেখবেন স্বস্তি মিলবে।

নারকেল তেল ও কর্পূর

নারকেল তেলের সঙ্গে কিছুটা কর্পূর মিশিয়ে পায়ের আক্রান্ত স্থানে ব্যবহার করুন। এই মিশ্রণে বেদনানাশক বৈশিষ্ট্য আছে। কর্পূরে থাকা লরিক অ্যাসিড অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের অধিকারী।

অ্যালোভেরা

অ্যালোভেরার অনেক গুণ আছে। জুতার কারণে পায়ে ব্যথা বা যন্ত্রণা হলে অ্যালোভেরা ব্যবহারে আপনি দ্রুত স্বস্তি পেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই তাজা অ্যালোভেরার জেল ব্যবহার করুন।

নিম ও হলুদ

নিম ও হলুদ উভয় উপাদানেই আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা শারীরিক বিভিন্ন প্রদাহ থেকে স্বস্তি দেয়।

কয়েক ফোঁটা পানিতে নিম ও হলুদ গুঁড়া মিশিয়ে পেস্টটি আক্রান্ত স্থানে লাগান ও শুকানোর জন্য রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

সূত্র: দাসবাস

Link copied!