ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রবাসী কবি সোহেল আহমদের ‘সম্ভবের ডানা’র ২য় মুদ্রণ বাজারে আসছে

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৮, ২০২৩, ০৮:২০ পিএম

প্রবাসী কবি সোহেল আহমদের ‘সম্ভবের ডানা’র ২য় মুদ্রণ বাজারে আসছে

অমর একুশে বইমেলা ২০২৩-এ দেশের অন্যতম পাবলিকেশন্স বর্ষা দুপুর থেকে প্রবাসী কবি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সোহেল আহমদের ‘সম্ভবের ডানা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। ব্যাপক সাড়াজাগানো পাঠক প্রিয় এই কাব্যগ্রন্থটি ২য় মুদ্রণ খুব শিগগিরই বাজারে আসছে...। 

প্রেম দ্রোহের কবি তার সম্ভবের ডানায় যে ম্যাসেজটি  দিয়েছেন তা নিম্নোক্ত- ‘পৃথিবী তার কঠিন সময়ে অনুপ্রবেশ করছে, যুদ্ধবিগ্রহ, অন্যায়, অবিচার, দুর্নীতি আর স্বৈরাচারের করাল গ্রাসে আকন্ঠ নিমজ্জিত পৃথিবীতে একদিকে মানুষে-মানুষে, দেশে-দেশে, সীমান্তে  বিভেদ আর সংঘাতের দেয়াল, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে?

এই যেমন যুগ যুগ ধরে বর্বর ইসরায়েল  প্যালেস্টাইনের মুসলমানদের উপর নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে, পবিত্র মসজিদুল আক্বসা রক্তে রঞ্জিত করছে। অথচ বিষিয়ে ওঠা পৃথিবীতে প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতায় দেখো কত ভিন্নতা!

মানুষের দৈনন্দিন যাপিত জীবনের সাথে জড়িয়ে থাকা ব্যক্তি, সংসার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, ভালবাসা, অভিমান, দ্রোহ, রাগ, দুঃখ, অধিকার এবং অধিকারহীনতা। একজন মানুষের মনের যন্ত্রনা, ব্যথা, বেদনা, আক্ষেপ, অপ্রাপ্তি, সংগ্রাম এবং অসমাপ্ত বিপ্লবের কথা বিদ্যমান সম্ভবের ডানায়। সব কিছু ছাপিয়ে পৃথিবীর এই অন্তিম সময় সম্ভবের স্বপ্নিল ডানায় ভর করে ফিরে আসুক শান্তি। প্রশস্ত হোক মানুষে মানুষে ভালবাসা, বাসযোগ্য হয়ে উঠুক আমাদের স্বপ্নের পৃথিবী।

...শুধু মানুষের জন্য বেঁচে থাকুক পৃথিবীর ফুসফুস’। আপনার পছন্দের বই ‘সম্ভবের ডানা’ কাব্যগ্রন্থটি ঘরে বসেই পেতে পারেন রকমারি ডট কম থেকে অর্ডার করে।

আরএস

Link copied!