আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৪, ১২:৪৩ পিএম
শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশীতে-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ২য় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী-২০২৪।
সমগ্র দেশ থেকে প্রাপ্ত অংশগ্রহণকারীদের আঁকা ছবির মধ্য থেকে বাছাইকৃত সেরা বিজয়ী ও নির্বাচিত ১০০টি ছবি বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে প্রদর্শিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিশু চিত্রকলার শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্ উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এআরএস