ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিল্পকলা অ্যাকাডেমিতে শুরু হয়েছে মম মোস্তফার একক আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২৪, ০৮:৩৬ পিএম

শিল্পকলা অ্যাকাডেমিতে শুরু হয়েছে মম মোস্তফার একক আলোকচিত্র প্রদর্শনী

দেশের অন্যতম নারী আলোকচিত্রী মম মোস্তফার ‘মেলোডিস অব মম’ শিরোনামে তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার বিকালে শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারীতে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম (এমপি) এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলমসহ আরও অনেকে।

মম মোস্তফা এ প্রদর্শনী সম্পর্কে জানান, একজন আলোকচিত্রীর জীবনের বড় একটি প্রেজেন্টেশন হতে পারে তার একক আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে প্রায় ১৫ বছর ধরে দেশে ও দেশের বাইরে প্রচুর ছবি তুলেছি। বিভিন্ন প্রদর্শনীতে অনেক ছবি প্রদর্শিত হয়েছে। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে নানা অনুভূতি, নানা গল্প। এদেশে নিজেকে একজন পেশাদার নারী আলোকচিত্রী হিসাবে প্রতিষ্ঠা করা এমনিতেই অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, তার চেয়ে বড় চ্যালেঞ্জ সলো একজিবিশন। যতসম্ভব, এটাই এ দেশে কোন পেশাদার নারী আলোকচিত্রীর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। আমি আমার দায়বদ্ধতা থেকেই শিল্প অনুরাগী, ফটোগ্রাফার শিক্ষার্থী এবং এ পেশায় আসা নবীনদের সাথে আমার ফটোগ্রাফি, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা শেয়ার করে নিতে চাই এভাবেই, বিশেষ করে সেইসব নারীদের জন্য- যারা এ আলোকচিত্রী হতে চায়।

তিনি আরও জানান, এই প্রদর্শনী হতে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ‘শিশুদের জন্য আমরা’ নামে একটি অন্ধকারপল্লীতে জন্ম নেওয়া শিশুদের উন্নয়নে কাজ করছে, এমন একটি সংস্থায় সহযোগিতা হিসাবে প্রদান করা হবে।

উল্লেখ্য, মম মোস্তফা দেশের একজন পেশাদার তরুণ আলোকচিত্রশিল্পী। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বহু আলোকচিত্র। অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার। এবার তার আলোচিত ও বাছাইকৃত ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল শ্রেণীর দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি।

রাকিব/ইএইচ

Link copied!