ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহসিন আলম মুহিনের কবিতা: শোরগোল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৩:০৬ পিএম

মহসিন আলম মুহিনের কবিতা: শোরগোল

নাহ! এতটুকু শান্তি নেই। স্বস্তি নেই যেন কোথাও---!
নীরবতা ধুয়ে গেছে উত্তাল তরঙ্গে, তীব্র ঝঞ্ঝার সাথে ঢেউ এর শোঁ শোঁ শব্দ ---!
জানালায় দাঁড়ালে চোখে পড়ে দৌড়ানির মেলা, গোল্লাছুট খেলা! 

আলতার মতো লালচে হয়ে উঠে মানুষের শরীর, ছোপ ছোপ লেগে থাকে খুন! কোলাহল থামে না-ঘণ্টায় ঘণ্টায় ভেসে আসে-বজ্রপাতের শব্দ! মৃত্যুর মিছিলে শামিল হয় নতুন নতুন সম্ভাবনা-! তারারা খসে পড়ে শুকনো বালুচরে। শীতলতা হারায় সূর্য! প্রখর তাপে ফেটে যায় স্নিগ্ধ ভূমি-----!

মেঘেরা লজ্জায় লুকিয়ে থাকে-আকাশ থেকে পড়ে না ফোঁটা ফোঁটা ক্ষুদ্র আশা। 
আরও তোলপাড় আরও শোরগোল উঠে! শোরগোলে স্বপ্নেরা আশ্রয় নেয়-ঘুমের দেশে।

 

কবি: মহসিন আলম মুহিন

Link copied!