ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের গাড়িতে হামলা’

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৭, ২০২২, ০৩:০৬ পিএম

‘বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের গাড়িতে হামলা’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেছেন, সম্প্রতি সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা পূর্ব পরিকল্পিত। বিএনপির সমাবেশ থেকে এই হামলা-ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের সব কথা জানান তিনি।

ডিবি প্রধান বলেন, সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় প্রথমে ১০ জন পরে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা ধরে নিতে পারেন ১২ জন।

তিনি আরও বলেন, আপনারা জানেন রাস্তাটা খোলা ছিল। সেই সমাবেশস্থল থেকে গাড়িতে হামলা করা হয়েছে। সমাবেশস্থলে যারা ছিল এমন ব্যক্তিদের যাচাই করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আমরা আরও দু’জনকে গ্রেপ্তার করেছি। এছাড়াও যাচাই-বাছাই চলছে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে তারা সমাবেশস্থল থেকে হামলা চালিয়েছে।

Link copied!