ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি: রেলমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১, ২০২৩, ০২:৫৮ পিএম

টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি। রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। প্রাথমিকভাবে আন্তঃনগরে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে সব লোকাল ট্রেনেও এ সেবা চালু করা হবে।

বুধবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না। যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে। অন্যের নামে কাটা টিকিটে ভ্রমণ করা যাবে না। করলে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে।

নুরুল ইসলাম বলেন, এখন থেকে টিকিট কেটে যাত্রা বাতিল করতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই টাকা ফেরত পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসেই এই সেবা পাবেন।

অনলাইনে যেকোনো জায়গা থেকে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, যাত্রীদের সুযোগ-সুবিধার জন্যই এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এবি

Link copied!