ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিআইজি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৮ জন কর্মকর্তা

মো. মাসুম বিল্লাহ

জুন ১১, ২০২৩, ০৮:৪৯ পিএম

ডিআইজি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৮ জন কর্মকর্তা

অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (গ্রেড-৩) হয়েছেন পুলিশের আট কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা আছেন।

রবিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন নিয়োগ শাখার উপসচিব আলমগীর কবির সাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, সুপিরিয়ার সিলেকশন বোর্ডের ২১ মে তারিখের সভার (২০২৩ সালের ১৪তম সভা) সুপারিশ প্রধানমন্ত্রী ১০ জুন সদয় অনুমোদন করেছেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম হলেন ১২ তম ব্যাচের । ১৮ তম ব্যাচ থেকে যারা পদোন্নতি পেয়েছেন

তারা হলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলতানা খানম।

২০ তম ব্যাচ থেকে যারা ডিআইজি হয়েছেন তারা হলেন, সিআইডির শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

আরএস

 

Link copied!